ঈদ আনন্দে বাংলাদেশ

বাংলাদেশে আজ পালিত হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উতসব ইদুল ফিতর।

ঈদের সকালে মুসল্লিদের নামাজ আদায় নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা।


মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছেন
সারা দেশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিবারের মত এবারও দেশের বৃহত্তম ঈদ জামাতটি হবে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে।

আর ঢাকায় ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

তবে বৃষ্টি থাকলে ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেলগুলো কয়েক দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।

জাতীয় দৈনিক পত্রিকাগুলো ইতোমধ্যে প্রকাশ করেছে বিশেষ সংখ্যা।

প্রতি বছর রাজধানী ঢাকা থেকে প্রচুর মানুষ ঈদ পালন করতে গ্রামে যায়।

এ বছর জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি মিলে দীর্ঘ ঈদের ছুটি হওয়ায় গ্রামে যাওয়া মানুষের এই সংখ্যা আরো অনেক বেশী হয়েছে বলে ধারণা রয়েছে।

ছুটির সময় ফাঁকা রাজধানীতে বাসা-বাড়িতে চুরি ডাকাতিসহ খুনের মত অপরাধও বেড়ে যায়৷

এসব নিয়ন্ত্রণে এবার অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্রঃ বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>